1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
September 7, 2026, 8:34 pm
শিরোনামঃ
সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

শব্দের চেয়ে কয়েকগুন বেশি গতির মিসাইল পরীক্ষায় সফল চীন

  • আপডেট টাইম : Sunday, September 30, 2018
  • 455

বাংলা ফটো নিউজ : তিনটি ভিন্ন ধরণের হাইপারসনিক এয়ারক্রাফট মিসাইল পরীক্ষায় সফল হল চীন। যার ফলে মিসাইল পরীক্ষায় আরও এক ধাপ এগিয়ে গেল চীন। এই “wide-speed-range vehicles” মডেলের মিসাইলগুলি হাইপারসোনিক অর্থাৎ শব্দের চেয়েও বেশি গতিতে উড়তে সক্ষম।

চলতি মাসের ২১ তারিখ চীনের উত্তরপশ্চিমে জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে এই মিসাইলগুলি পরীক্ষা করা হয়। তাদের দেওয়া একটি ফুটেজে দেখা গিয়েছে, D18-1S, D18-2S এবং D18-3S তিনটি ভিন্ন মডেল যাদের প্রত্যেকটির আলাদা আকৃতি রয়েছে। প্রথমে তাদের তোলা হয় এবং তারপর একটি বেলুনের সাহায্যে নামানো হয়।

এই ধরনের হাইপারসোনিক এয়ারক্রাফট মিসাইল পরীক্ষা চীনে এই প্রথম। এর গতি প্রয়োজন অনুযায়ী বাড়ানো বা কমানো সম্ভব।

এর আগে গত মাসে চীনা বিজ্ঞানীরা একটি হাইপারসোনিক গ্লিডার,Starry Sky 2 রকেটের মাধ্যমে লঞ্চ করে। এর গতি শব্দের চেয়ে প্রায় ৬গুণ বেশী ছিল।

এই “wide-speed-range vehicles” টির একটি বিশেষ ক্ষমতা রয়েছে। প্রয়োজন অনুযায়ী এরা গতি কমাতে পারে, স্থিতিশীল অবস্থাতেও আনতে পারে। বিজ্ঞানীরা তিনটি ভিন্ন আকার দেন মিসাইলগুলিকে। তাদের পড়ার ধরণ,গতি নিয়ন্ত্রণ, সোনিক বেড়াকে ভাঙার ধরণ, প্যারাস্যুট খোলার পদ্ধতি, ল্যান্ডিং প্রভৃতির ওপর বিশেষ নজর দেন তারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews