বাংলা ফটো নিউজ (দেলোয়ার হোসেন মৃধা, লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরে সদর উপজেলার হাজিরপাড়া এলাকায় কড়ই গাছ থেকে পড়ে রহমান (৪৫) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে হাজিরপাড়া এলাকার মালেকের কড়ই গাছ কাটার কাজ করছিলেন রহমান। হঠাৎ গাছের ডাল থেকে পা ফসকে পড়ে যান তিনি। উদ্ধার করে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
চন্দ্রগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু হয়েছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে নিহত দিনমজুরের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply