1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 25, 2026, 2:00 pm
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

সাভারে মারুফ হত্যার বিচার চেয়ে মানববন্ধন-বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম : Wednesday, October 3, 2018
  • 574

বাংলা ফটো নিউজ : ইভটিজিং এর প্রতিবাদ করায় কলেজ ছাত্র মারুফ খানকে কুপিয়ে হত্যার বিচারের দাবিতে সাভারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নিহতের স্বজন ও তার সহপাঠীরা। আজ বুধবার সকাল ১১ টায় সাভার থানা বাসষ্ট্যান্ডের মর্ডান প্লাজার সামনে নিহত মারুফ খানের বড় ভাই লুৎফর রহমান মানিকের নের্তৃত্বে এ কর্মসূচীর আয়োজন করা হয়।‘‘রুখে দাড়াও ইভটিজিং’’ এই শ্লোগানকে ধারন করে হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নিহতের স্বজন ও সহপাঠিরা। বিক্ষোভ মিছিলটি মর্ডাণ প্লাজার সামনে থেকে শুরু হয়ে সাভার মডেল থানার সামনে গিয়ে শেষ হয়। পরে সচেতন সাভারবাসীর ব্যানারে হত্যাকারীদের গ্রেফতার এবং বিচারের দাবিতে থানার মূল ফটকের সামনে অবস্থান নিয়ে হাতে হাত ধরে মানববন্ধন কর্মসূচী পালন করে মিছিলকারীরা।এসময় নিহতের ভাই মানিক অভিযোগ করেন, মারুফ হত্যাকান্ডের সিসিটিভি ফুটেজ থেকে আসামীদের সনাক্ত করা হয়েছে। আসামীরা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়ালেও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসামীদের গ্রেফতারে কোন পদক্ষেপ নিচ্ছেনা। তাই অনতি বিলম্বে মারুফের হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

প্রসঙ্গত, গত ২১ আগষ্ট ইভটিজিং এর প্রতিবাদ করায় সাভার গেন্ডা বাসষ্ট্যান্ডে কলেজ ছাত্র মারুফ খানকে কুপিয়ে হত্যা করে বখাটেরা। এঘটনায় ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনকে আসামী করে গত ২২ আগষ্ট সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন নিহতের বড় ভাই লুৎফর রহমান মানিক। মামলা দায়েরর পর নিহতের স্বজনেরা আসাদুল নামে একজন আসামীকে ধরে পুলিশে সোপর্দ করলে এখন পর্যন্ত বাকী আসামীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। বর্তমানে মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিতে স্থানান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews