1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 4:37 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে এসিড দগ্ধ তিন ট্যানারি শ্রমিক

  • আপডেট টাইম : Wednesday, October 3, 2018
  • 264

বাংলা ফটো নিউজ : সাভারে ট্যানারিতে কাজ করার সময় এসিডের ড্রাম ফেটে দগ্ধ হয়েছে তিন শ্রমিক। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার দুপুরে সাভারের হেমায়েতপুরের হরিণধারা এলাকার চামড়া শিল্প নগরীর এশিয়া ট্যানারীতে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হচ্ছে, হাসিবুল (২৭), সুমন (২৫), ও আবুল বাসার (৪২) । তারা তিনজনই পাশের মিতালী টেনারীর শ্রমিক ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ট্যানারী ফাড়ির পরিদর্শক গোলাম নবী জানান, মিতালী টেনারী থেকে এসিড ভর্তি ড্রাম পাশের এশিয়া ট্যানারীতে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় তিন শ্রমিক। পরে তারা এশিয়া ট্যানারীর ভেতরে প্রবেশ করার পর পা পিছলে পড়ে গেলে ড্রাম ফেটে এসিড বের হয়ে যায়। এসময় ওই তিন শ্রমিক এসিডে দগ্ধ হয়। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews