1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 4:35 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

লক্ষ্মীপুরে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধন

  • আপডেট টাইম : Thursday, October 4, 2018
  • 306

বাংলা ফটো নিউজ (দেলোয়ার হোসেন মৃধা, লক্ষ্মীপুর) : সারাদেশের ন্যায় লক্ষ্মীপুরে চতুর্থ জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকালে ৩ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল এমপি।

এর আগে ‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ শ্লোগানে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী এবং স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা এতে স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন।

পরে জেলা কালেক্টরেট ভবনের সামনের ড্রীল সেডে ‘বঙ্গবন্ধু উন্নয়ন দর্শন ও আজকের বাংলাদেশ’ সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালের সভাপতিত্বে ও লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠানের উপস্থাপনায় এতে বিশেষ অতিথি ছিলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব জুয়েনা আজিজ, অতিরিক্ত সচিব সৈয়দা সারওয়ার জাহান, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, জেলা আ. লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন।

এ বছর উন্নয়ন মেলায় বঙ্গবন্ধু কর্ণার, মুক্তিযোদ্ধা কর্ণারসহ মোট ৭৫টি স্টল রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews