1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 25, 2026, 1:59 pm
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

সাভারে উন্নয়ন মেলার উদ্বোধন

  • আপডেট টাইম : Thursday, October 4, 2018
  • 381

বাংলা ফটো নিউজ : ‌‌উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো সাভারেও তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।আজ বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকালে সাভার উপজেলা কমপ্লেক্স মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের এ মেলার উদ্বোধন করেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সাভার পৌর মেয়র হাজী আবদুর গণি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ রাসেল হাসানসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীরাসহ সর্বস্তরের সাধারণ মানুষ।

ডা. এনামুর রহমান বলেন, জাতীয়ভাবে আয়োজিত এ উন্নয়ন মেলা থেকে সর্বস্তরের সাধারণ মানুষ তাদের প্রয়োজনীয় বিভিন্ন তথ্য জানতে পারবেন। ফলে জ্ঞান-অর্জনের মাধ্যমে নিজেদের সমৃদ্ধ করে বর্তমান সরকার কী কী উন্নয়ন করেছে সেসব বিষয়ে স্পষ্ট ধারণা নিতে পারবেন। এর থেকে গত ১০ বছরে আওয়ামী লীগ সরকারের পক্ষে সাধারণ মানুষের ভোট বাড়বে। তাই উন্নয়ন মেলায় আগত দর্শনার্থীদের প্রয়োজনীয় সেবাদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেন।

এর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডা. এনামুর রহমান দলীয় নেতাকর্মী ও প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে তার বক্তব্য শুনেন। পরে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

মেলায় উপলক্ষে সাভার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের অর্ধশতাধিক স্টল স্থান পেয়েছে। এখান থেকে সাধারণ মানুষের জমির খাজনা, নামজারি ও ভূমিকর গ্রহণসহ তাৎক্ষণিকভাবে জাতীয় পরিচয়প্রাপ্ত দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews