1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 4:40 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

রামগঞ্জে একাধিক মামলার আসামী অস্ত্র ও গুলিসহ গ্রেফতার

  • আপডেট টাইম : Thursday, October 4, 2018
  • 277

বাংলা ফটো নিউজ (দেলোয়ার হোসেন মৃধা,লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের রামগঞ্জ থানা পুলিশ একাধিক মাদক মামলার আসামী মোঃ শামিম (৩০)কে অস্ত্র, গুলি ও ৩টি বোমাসহ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার অস্ত্রগুলো উদ্ধার করা হয় উপজেলার কেথুড়ি গ্রাম থেকে।

থানা সূত্রে জানা যায়, উপজেলার ভাদুর ইউনিয়নের কেথুড়ী বাজার থেকে রামগঞ্জ থানার এস আই কাউসারুজ্জামান কেথুড়ী গ্রামের হারুন অর রশিদের ছেলে শামিককে ৫৫ পিস ইয়াবাসহ আটক করে। এসময় বিভিন্ন সূতে জানা যায় আটককৃত শামিম একজন অস্ত্রধারী ডাকাত। রাতে থানায় শামিমকে জিজ্ঞাসাবাদ করলে সে তার কাছে অস্ত্র থাকার কথা স্বিকার করে। পরে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ তোতা মিয়া, ওসি (তদন্ত) ফজলুর রহমান, এস আই কাউসারুজ্জামান ও এ এস আই মোঃ শোহরাব হোসেন আটটকৃত মাদকব্যবসায়ী শামিমের দেয়া তথ্য মতে কেথুড়ী গ্রামের সরোয়ার্দী বাড়ীর লেদা মিয়ার পরিত্যাক্ত বিল্ডিং এর একটি রুম থেকে দারালো ছুরি, একটি দেশীয় তৈরি এলজি, দুই রাউন্ড গুলি ও ৩টি তাজা হাত বোমা উদ্ধার করে।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ তোতা মিয়া জানান, আটককৃত শামিমের বিরুদ্ধে অস্ত্র-বিস্ফোরক ও মাদক আইনে ৩টি মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews