1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 5:02 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

৪৯ বাংলাদেশী লিবিয়ার কারাগার থেকে দেশে ফিরেছেন

  • আপডেট টাইম : Thursday, October 4, 2018
  • 402

বাংলা ফটো নিউজ : যুদ্ধবিধ্বস্ত লিবিয়ার কারাগারে দীর্ঘদিন ধরে আটক ৪৭ হতভাগ্য বাংলাদেশীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার ভোরে লিবিয়ার ত্রিপোলী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসা একটি ফ্লাইটে তারা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করেন। তার আগেই তাদের নেয়ার জন্য স্বজনরা বিমানবন্দরে উপস্থিত হন। এসময় কেউ কেউ আপনজনদের কাছে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।

বৃহস্পতিবার বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক মো. তানভির হোসেন নয়া দিগন্তকে বলেন, আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে লিবিয়ার কারাগারে বন্দী বাংলাদেশীদের মধ্যে থেকে ৪৭ জন (টিকে-৭১২) একটি ফ্লাইটে দেশে ফিরে এসেছেন।

আন্তজার্তিক অভিবাসী সংস্থা আইওএম’র হস্তক্ষেপে তারা দেশে ফিরেছেন জানিয়ে তিনি বলেন, তাদের প্রত্যেকের হাতে ওই সংস্থার পক্ষ থেকে নগদ ৪ হাজার ৯০০ টাকা করে দেয়া হয়েছে। ওই কারাগারে আটক আরো ২০ বাংলাদেশী শুক্রবার লিবিয়া থেকে দেশে ফিরবেন বলে তিনি জানান।

জানা যায়, যারা দেশে ফিরেছেন তারা দুই দেশের দালালদের প্রলোভনে পড়ে নানাভাবে দেশটিতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন। পরবর্তীতে তাদের কারাগারে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews