1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 4:40 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করতে গিয়ে লিঙ্গ হারালেন যুবক

  • আপডেট টাইম : Friday, October 5, 2018
  • 293

বাংলা ফটো নিউজ : চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদায় প্রবাসী স্ত্রীকে ঘরে ঢুকে ধর্ষণ করতে গিয়ে লিঙ্গ হারালেন আরিফুল ইসলাম (৩৫) নামের এক যুবক। তিনি উপজেলার মদনা গ্রামের আব্দুল আলিমের ছেলে।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় আজ শুক্রবার দুপুরে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায় বৃহস্পতিবার রাত ১০টায় দামুড়হুদা উপজেলার মদনা গ্রামের জনৈক প্রবাসীর স্ত্রী (২৮) ঘরে ঘুমিয়ে ছিলেন। বাড়িতে একা থাকার সুযোগ পেয়ে একই গ্রামের আব্দুল আলিমের ছেলে লম্পট আরিফুল তার ঘরের দরজায় করা নাড়ে। প্রবাসীর স্ত্রী কিছু না বুঝে দরজা খুলতেই ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় আরিফুল।

এসময় ওই নারী নিজেকে বাঁচাতে চিৎকার করে গ্রামবাসীকে ডাকতে থাকে। পরে ধস্তাধস্তির এক পর্যায়ে ঘরের ভিতর থাকা বটি দিয়ে আরিফুলের লিঙ্গে কোপ মারেন। এতে আরিফুল মারাত্মকভাবে রক্তাক্ত যখম হন।

পরে এলাকাবাসীরা আরিফুলকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এ ঘটনায় ওই নারী বাদি হয়ে দামুড়হুদা থানায় একটি মামলা দায়ের করেছেন।

দামুড়হুদা মডেল থানার ওসি সুকুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews