1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 5:04 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে ইউপি সদস্য নিহত

  • আপডেট টাইম : Friday, October 5, 2018
  • 402

বাংলা ফটো নিউজ : মাদারীপুরের কালকিনি উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় এক ইউনিয়ন পরিষদ সদস্য নিহত হয়েছেন। আহত কমপক্ষে ১০ জন।গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাশঁগাড়ি ইউনিয়নের মধ্যরচরে ওই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ইউপি নির্বাচন থেকেই বাঁশগাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের সমর্থকদের সঙ্গে ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আকতার শিকদার ও ৯ নম্বর ওয়ার্ড সদস্য খবির মৃধার সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। মাঝেমধ্যেই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হতো।

এর জের ধরে গতকাল সকাল থেকে বাঁশগাড়ির মধ্যরচর গ্রামে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ চলতে থাকে। সংঘর্ষ চলাকালে দুপুরের দিকে বোমা বিস্ফোরণে নিহত হন ৯ নম্বর ওয়ার্ড সদস্য খবির মৃধা।

আহতদের মধ্যে মিরাজ ঘরামী নামের তিতুমীর কলেজের এক ছাত্রের অবস্থা গুরুতর। তাঁর বাঁ পায়ের গোড়ালি ও ডান হাতের কব্জি কেটে ফেলতে হয়েছে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

মাদারীপুরের পুলিশ সুপার সুব্রত কুমার হালদার জানান, সংঘর্ষ চলাকালে ইউপি মেম্বার খবির মৃধা নিহত হয়েছেন। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews