বাংলা ফটো নিউজ : সাভারে এক নারী পোশাক শ্রমিক গণধর্ষণের শিকার হয়েছেন। এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ওই নারী শ্রমিক।
পুলিশ জানায়, স্থানীয় জিসান গার্মেন্টস এর ওই নারী শ্রমিককে সাভারের মালঞ্চ এলাকায় গণধর্ষণ করেন কয়েকজন ব্যক্তি। পরে আজ সন্ধ্যায় ওই নারী শ্রমিক ধর্ষণকারীদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন। এঘটনায় পুলিশ দুই জনকে আটক করেছে।
এবিষয়ে সাভার মডেল থানার ওসি আব্দুল আউয়াল বলেন, ধর্ষণের শিকার ওই নারী শ্রমিককে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টফ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
Leave a Reply