1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 21, 2026, 9:05 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

শান্তিতে নোবেল পুরস্কার পেলেন নাদিয়া ও মুকওয়েজি

  • আপডেট টাইম : Friday, October 5, 2018
  • 385

বাংলা ফটো নিউজ : ২০১৮ সালে শান্তিতে যৌথভাবে নোবেল পুরস্কার পেলেন ইরাকের কুর্দি মানবাধিকার কর্মী নাদিয়া মুরাদ ও কঙ্গোর চিকিৎসক ডেনিস মুকওয়েজি। আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে চলতি বছরের পুরস্কারজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করে নরওয়ের নোবেল কমিটি।

নোবেল কমিটি বলছে, যুদ্ধকালীন সময়ে ও সশস্ত্র সংগ্রামের সময় যৌন সহিংসতা প্রতিরোধে অবদান রাখায় নাদিয়া মুরাদ ও ডেনিস মুকওয়েজিকে এই পুরস্কার দেওয়া হয়েছে।

জানা গেছে, আগামী ১০ ডিসেম্বর অসলোতে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কার হিসেবে একটি করে সোনার মেডেল পাবেন মুকওয়েজি এবং নাদিয়া মুরাদ। এ ছাড়াও তারা পুরস্কারের ৯০ লাখ সুইডিশ ক্রোনার ভাগ করে নেবেন।

উল্লেখ্য, গত সোমবার চিকিৎসায় নোবেল ঘোষণার মধ্যে দিয়ে এবারের নোবেল মৌসুম শুরু হয়। আগামী ৮ অক্টোবর নোবেল কমিটি অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করবে বলেও জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews