1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 1:51 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

জনপ্রিয়তা যার বেশি তাকেই মনোনয়ন: সেতুমন্ত্রী

  • আপডেট টাইম : Saturday, October 6, 2018
  • 361

বাংলা ফটো নিউজ : মনোনয়ন যে কেউ চাইতে পারেন। তবে এটা নিয়ে কোনো অসুস্থ রাজনীতিতে লিপ্ত হওয়া যাবে না। জনপ্রিয়তা যার বেশি আমরা তাকেই মনোনয়ন দেব বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার রাজধানীর চকবাজার থানা আওয়ামী লীগ আয়োজিত প্রচারপত্র বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এসময় তিনি বলেন, সামনে নির্বাচন, দেশ রক্ষার নির্বাচন। মনে রাখতে হবে মুক্তিযুদ্ধকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে।

মনোনয়নের নামে অসুস্থ প্রতিযোগিতায় কেউ লিপ্ত হলে তার খবর আছে বলে দলীয় কর্মীদের হুঁশিয়ার করে তিনি বলেন, কোনো দখলবাজ, চাঁদাবাজ আগামী নির্বাচনে নৌকার টিকিট পাবেন না। এখন যারা মনোনয়ন দৌড়-ঝাঁপে আছেন তাদের জনগণের সঙ্গে সম্পর্ক থাকতে হবে। কোনো প্রকার অসুস্থ রাজনীতিতে লিপ্ত হওয়া যাবে না। একজন অন্যজনের ওপর কাঁদা ছুড়বেন না। দেশের চলমান উন্নয়ন ধরে রাখতে হলে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। দেশ রক্ষায়, দেশের স্বাধীনতা রক্ষায় শেখ হাসিনার বিকল্প নেই।

তিনি বলেন, রাজনীতির মানবিক মূল্যবোধ নষ্ট করেছে বিএনপি। এর আগে মানবিক মূল্যবোধ ছিলো, খালেদা জিয়া কোনো বিপদে পড়লে চলে যেতেন শেখ হাসিনা। কুমিল্লার হাসপাতালে ভর্তি হলেন খালেদা জিয়া, শেখ হাসিনাসহ আওয়ামী লীগ কর্মীরা দেখতে গিয়েছেন। খালেদার সন্তান মারা যাওয়ায় দেখতে গেলেন প্রধানমন্ত্রী। কিন্তু খালেদা জিয়া প্রধানমন্ত্রীর সঙ্গে কি আচরণ করেছেন দেশবাসী জানে। তারাই রাজনীতির মানবিক মূল্যবোধ নষ্ট করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews