1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 25, 2026, 1:59 pm
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

সাভারে তুরাগ নদীতে ডুবে যাওয়া ট্রলার শনাক্ত

  • আপডেট টাইম : Saturday, October 6, 2018
  • 346

বাংলা ফটো নিউজ : সাভারে তুরাগ নদীতে যাত্রী পারাপারের সময় বালুবাহী জাহাজের ধাক্কায় ডুবে যাওয়া ট্রলারটির অবস্থান শনাক্ত করেছে ফায়ার সার্ভিস।

টানা পনের ঘণ্টা চেষ্টার পর শনিবার (৬ অক্টোবর) সকাল ১১টায় ট্রলারটির সন্ধান পাওয়া যায়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করা সম্ভাব হয়নি।

এর আগে শুক্রবার (৫ অক্টোবর) রাত ৮টার দিকে তুরাগ নদীতে যাত্রী পারাপারের সময় বালুবাহী জাহাজের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়।

সদরঘাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মালেক মোল্লা বলেন, টানা পনের ঘণ্টা চেষ্টার পর ডুবুরি দলের সদস্যরা ডুবে যাওয়া ট্রলারটি শনাক্ত করে রশি দিয়ে বেঁধে রেখেছেন। ঘটনাস্থলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। তারা উদ্ধারকারী জাহাজকে খবর পাঠিয়েছে, সেটি ঘটনাস্থলে পৌঁছালে ডুবে যাওয়া ট্রলারটি তীরে তোলা হবে।

তিনি বলেন, সদরঘাট ফায়ার স্টেশন, টঙ্গী ফায়ার স্টেশন, ঢাকা হেডকোয়ার্টারের একটি দল এবং বিআইডব্লিউটিএ এর একটি দলসহ মোট চারটি দল উদ্ধার অভিযানে অংশ নেয়। এছাড়া হেডকোয়ার্টারসহ অন্যান্য জায়গা থেকে মোট ৮ জন ডুবুরি ও স্টেশন অফিসারসহ পনের জনের একটি দল সার্বক্ষণিকভাবে ঘটনাস্থলে উদ্ধার কাজে অংশ নেয়।

তিনি আরও বলেন, আমরা এখনও ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার কাজ অব্যাহত রেখেছি। এখন পর্যন্ত কোনো নিখোঁজ ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি কিংবা নিখোঁজদের খোঁজে কোনো অভিভাবকও ঘটনাস্থলে আসেনি। এছাড়া ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত রয়েছে।

অন্ধকার না হওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে বলেও জানান স্টেশন অফিসার মালেক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews