বাংলা ফটো নিউজ : সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বাংলাদেশ বিসিক শিল্প নগরী ট্যানারির রাস্তা গুলো বিভিন্ন কারখানার কেমিক্যালযুক্ত পানি জমে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন বিভিন্ন কারখানা কতৃপক্ষ ও শ্রমিকরা। এঘটনায় বিসিক কতৃপক্ষ বিষয়টি দেখেও না দেখার ভান করছেন বলে অভিযোগ উঠেছে। এ কারনে উৎপাদন ব্যহৃত হচ্ছে বলে অভিযোগ করেছেন ট্যানারি মালিকরা।
ট্যানারির শ্রমিকরা জানায়, এখানকার রাস্তাঘাট ভাঙ্গাচোরা খানাখন্দে ভরা। এর সঙ্গে বিভিন্ন ট্যানারির ময়লা ও কেমিক্যালযুক্ত পানি ড্রেন উপচে রাস্তায় উঠে তলিয়ে গেছে পুরো এলাকা। এই নোংরা অস্বাস্থ্যকর পানি মাড়িয়ে চলতে হয় শ্রমিকদের। এ কারনে শ্রমিকরা রাস্তায় চলাফেরা করতে পারছে না রাস্তা দিয়ে কোন গাড়িও চলাচল করতে পারছে না। ট্যানারি মালিকরা অবিলম্বে ট্যানারির সকল রাস্তাঘাট ভালো করার দাবি করেছে।
এবিষয়ে বিসিক চামড়া শিল্পনগরীর উপব্যবস্থাপক মোস্তফা মজুমদার বলেন, এখানে কিছু সমস্যা রয়েছে রাস্তা নিয়ে। এখন রাস্তা হচ্ছে আর কোন সমস্যা থাকবে না।
কুমিল্লা ট্যানারির পরিচালক মাহবুব হোসেন জানান, ট্যানারির রাস্তাঘাট ভাঙ্গাচুড়া থাকায় তাদের উৎপাদন ব্যহৃতসহ নানা সমস্য হচ্ছে। এদিকে সাভারের ট্যানারিশিল্পের ১৫৫টি ট্যানারির মধ্যে চালু রয়েছে ১৩০টি।
Leave a Reply