1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 6:00 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

ধামরাইয়ে পিকআপ ভ্যানচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেট টাইম : Tuesday, October 9, 2018
  • 274

বাংলা ফটো নিউজ : ধামরাইয়ে পিকআপ ভ্যানচাপায় জিল্লুর রহমান (৪৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার বাসনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জিল্লুর ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের বাস্তা নয়াচর গ্রামের মৃত শফি উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ধামরাইয়ের বালিয়া ইউনিয়ন থেকে মোটরসাইকেল চালিয়ে ধামরাই সদরে আসছিলেন। এ সময় উপজেলার বাসনা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জিল্লুরের মৃত্যু হয়। পরে স্থানীয়রা ঘাতক পিকআপ ভ্যান ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, ঘাতক পিকআপ ভ্যান ও চালককে আটক করা হয়েছে। এছাড়াও এ ঘটনায় থানায় মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি দীপক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews