1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 5:53 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

ধামরাইয়ে শ্রমিক কলোনিতে আগুন

  • আপডেট টাইম : Wednesday, October 10, 2018
  • 286

বাংলা ফটো নিউজ : ধামরাইয়ে একটি শ্রমিক কলোনিতে আগুনে ৫টি টিনশেড ঘর ও ঘরে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।আজ বুধবার (১০ অক্টোবর) বিকেল ৫টার দিকে ধামরাই পৌর এলাকার তালতলা মহল্লার মোজাফ্ফর আলীর ভাড়া বাড়িতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনে পুড়ে যাওয়া বাড়িটির ভাড়াটিয়া শাহিন পুকুর সিরামিকসের কর্মকর্তা বন্দর আলীর বাসায় থাকা নগদ আড়াই লাখ টাকা পুড়ে গেছে। টাকার শোকে বন্দর আলী জ্ঞান হারিয়ে ফেললে তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। এছাড়াও ওই বাড়ির অপর ভাড়াটিয়া আলী আকবরের নগদ ১৩ হাজার টাকাসহ পাঁচটি কক্ষে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

ধামরাই ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর সাহেব আলী জানান, আগুনের খরর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে নির্বাপণের কাজ শুরু করি। কিন্তু রাস্তা সরু হওয়ায় আগুন নেভাতে আমাদের বেগ পেতে হয়। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

সাহেব আলী আরো বলেন, প্রাথমিকভাবে বাড়িটির গ্যাস লাইন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। তবে আগুনে ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনই বলা সম্ভব হচ্ছে না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews