1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 27, 2026, 9:41 am
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

বিএনপির ৭ দিনের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা

  • আপডেট টাইম : Wednesday, October 10, 2018
  • 387

বাংলা ফটো নিউজ : ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের প্রতিবাদে বিএনপি সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে। দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক শিক্ষা উপ-মন্ত্রী আব্দুস সালাম পিন্টুকে মৃত্যুদণ্ডের প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

আজ বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

প্রতিবাদ কর্মসূচি ঘোষণাকালে রিজভী বলেন, এই ফরমায়েশি রায় ঘৃণাভরে প্রত্যাখ্যান করে বিএনপি। এই অন্যায় রায়ের বিরুদ্ধে ১১ অক্টোবর সারাদেশে বিক্ষোভ করবে বিএনপি।

এছাড়া কর্মসূচির মধ্যে রয়েছে ১৩ অক্টোবর ছাত্রদল, ১৪ অক্টোবর যুবদল ও ১৫ অক্টোবর স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল। ১৬ অক্টোবর রাজধানী, জেলা ও মহানগরসহ দেশব্যাপী বিএনপি কালো পতাকা মিছিল করবে। ১৭ অক্টোবর দেশব্যাপী মহিলা দল মানববন্ধন ও ১৮ অক্টোবর দেশব্যাপী মানববন্ধন করবে শ্রমিক দল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews