1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 6:02 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

  • আপডেট টাইম : Thursday, October 11, 2018
  • 311

বাংলা ফটো নিউজ : সাভারে ইকরা মনি (০৫) নামে এক শিশুকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ অক্টোবর) দুপুরে বাড়ির পাশে থাকা একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় শিশুটিকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির বাবা-মা সাভার পৌর এলাকার উলাইল মহল্লার এহসান উল্লার মালিকানাধীন পাঁচতলা বাড়ির নিচ তলায় ভাড়া থাকতেন। ইকরার বাবা মাখলুক আহমেদ স্থানীয় ডেনিয়েল টেক্স নামে একটি পোশাক কারখানায় কাজ করেন।

মাখলুক বলেন, বুধবার আমার মেয়েকে পিটিয়ে হত্যা করে তার মরদেহ বস্তায় ভরে পুকুরে ফেলে দেয় দুর্বৃত্তরা। পরে বৃহস্পতিবার দুপুরে পুকুরে বস্তাবন্দি মরদেহটি ভেসে উঠলে এলাকাবাসীরা শিশুটিকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দীপঙ্কর রায় বলেন, শিশুটির গায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে পিটিয়ে হত্যার পর মরদেহ গুম করার জন্য পুকুরে ফেলে দেওয়া হয়।

তিনি আরও বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠানোর পাশাপাশি সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্ততি চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews