1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 5:03 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

বিশ্বব্যাপী ইন্টারনেট বিপর্যয় দেখা দিতে পারে!

  • আপডেট টাইম : Friday, October 12, 2018
  • 379

বাংলা ফটো নিউজ : মূল ডোমেইন সার্ভার ও এ সংশ্লিষ্ট নেটওয়ার্ক অবকাঠামো কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যেতে পারে। এতে যেকোনো সময় বিশ্বব্যাপী ইন্টারনেট বিপর্যয় দেখা দিতে পারে। বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

জানা গেছে, আগামী ৪৮ ঘণ্টায় মূল ডোমেইন সার্ভার নিয়মিত রক্ষণাবেক্ষণ (রুটিন মেইনটেন্যান্স) কাজ হবে। এতে ইন্টারনেট ব্যবহারকারীদের নেটওয়ার্ক সমস্যায় পড়তে হতে পারে।

আইসিএএনএন মেইনটেন্যান্স করে এখানের ক্রিপটোগ্রাফিক কি পরিবর্তন করবে। আর যা ডোমেইন নেম সিস্টেম (ডিএনএস) অথবা ইন্টারনেট অ্যাড্রেস বুক রক্ষা করতে সাহায্য করবে।

কমিউনিকেশন রেগুলেটরি অথরিটির (সিআরএ) তথ্য অনুযায়ী, ক্রিপটোগ্রাফিক কি পরিবর্তন করা ডোমেইনের জন্য নিরাপদ, স্থিতিশীল এবং সক্রিয় রাখার গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

সিআরএ বলছে, বারবার স্পষ্ট করে বলছি, ক্রিপটোগ্রাফিক কি পরিবর্তন করতে গিয়ে নেটওয়ার্ক অপারেটর অথবা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপিএস) যদি ভালো করে প্রস্তুতি নিতে না পারে তাহলে ইন্টারনেট ব্যবহারকারীরা মাঝে মাঝে কিছু সমস্যায় প্রভাবিত হতে পারেন।

প্রতিষ্ঠানটি বলছে, তারপরও রক্ষণাবেক্ষণের কাজটি যতোটা সম্ভব উপযুক্ত সিস্টেম নিরাপত্তা এক্সটেনশন সক্রিয় করে করার চেষ্টা চলছে। যাতে করে ইন্টারনেট ব্যবহারকারী প্রভাবিত না হন।

বিশ্বব্যাপী সাইবার হামলা প্রতিরোধ করতে ক্রিপটোগ্রাফিক কি পরিবর্তন করা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তাই মেইন ডোমেইন সার্ভারকে সাপোর্ট দিতে সেটাকে মেইনটেন্যান্স করতে সাময়িক সময়ের জন্য এটি বন্ধ করা লাগতে পারে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews