বাংলা ফটো নিউজ : আশুলিয়া থেকে পৃথক ঘটনায় দু’জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৩ অক্টোবর) দুপুরে ডেন্ডাবর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহিদ হাসান (৩৫) নামের এক ইলেকট্রিশিয়ান ও জামগড়া এলাকায় ট্রাকচাপায় তাজুল ইসলাম (২৭) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে আশুলিয়ার পূর্ব ডেন্ডাবর এলাকার আরইবি রোড সংলগ্ন কামাল হোসেনের নির্মাণাধীন ভবনে দ্বিতীয় তলায় কাজ করছিলেন ইলেকট্রিশিয়ান জাহিদ হোসেন। একপর্যায়ে স্কসটেপ দিকে একটি তারের লিকেজ বন্ধ করতে গেলে অসাবধানতাবশত ওই তারের আরও একটি লিকেজ অংশ মেঝেতে জমে থাকা পানির মধ্যে পড়ে যায়। এসময় পানিসহ পুরো জায়গাটি বিদ্যুতায়িত হয়ে আহত হন তিনি। পরে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে বাগেরহাট জেলার সদর থানার খানপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।
অপরদিকে আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া এলাকায় ট্রাকচাপায় তাজুল ইসলাম নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। নিহত তাজুল ইসলাম নীলফামারী জেলার জলঢাকা থানার সোলবাড়ি গ্রামের আশরাফ আলীর ছেলে। তিনি জামগড়া এলাকায় থেকে স্থানীয় দেবোনিয়ার পোশাক কারখানায় কাজ করতেন।বলে জানা গেছে।
এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক বলেন, জামগড়া এলাকায় ট্রাক চাপায় এক পোশাক শ্রমিকের মৃত্যু হয় এবং তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ছাড়াও ডেন্ডাবর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কোন অভিযোগ না পাওয়ায় নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ।
Leave a Reply