1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 25, 2026, 1:47 pm
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

আশুলিয়ায় জাল টাকাসহ আটক ১

  • আপডেট টাইম : Saturday, October 13, 2018
  • 347

বাংলা ফটো নিউজ : আশুলিয়ায় জাল টাকা সরবরাহের সময় সোহান (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩৬টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। আজ শনিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় আশুলিয়ার শ্রীপুর এলাকার এজিজ গেটের সামনে থেকে তাকে আটক করা হয়।

সোহান আশুলিয়ার দক্ষিণ গাজীরচটের খায়রুল বাশারের ছেলে। তিনি জামগড়া এলাকার ক্লোজ সোয়াটার কারখানায় কাজ করেন বলে জানা গেছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন জানান, সন্ধ্যায় শ্রীপুর এলাকায় একটি দোকানে গিয়ে নাম্বার লিখে বিকাশ করার জন্য দোকানদারকে ৩৬ হাজার টাকা দেন সোহান। এ সময় টাকা গুণতে গিয়ে দোকানদারের সন্দেহ হলে তিনি বিষয়টি আশুলিয়া থানা পুলিশকে জানায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাল টাকাসহ সোহানকে আটক করে থানায় নিয়ে আসে। এ সময় তার কাছ থেকে ৩৬টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews