বাংলা ফটো নিউজ : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকা মার্কার প্রচার-প্রচারণায ঢাকা-১৯ (সাভার) আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তালুকদার তৌহিদ জং মুরাদের কর্মী সমর্থকরা বিশাল শোডাউন করেছেন।বৃষ্টি উপেক্ষা করে রাজপথে মানুষের ঢল দেখে শনিবার দুপুরের পর থেকেই শহরজুড়ে টানটান উত্তেজনা বিরাজ করছে। বাদ্যযন্ত্রের তালে তালে বর্নিল সাজে মিছিলে নেতাকর্মীদের সরব উপস্থিতিতে পুরো এলাকা উৎসবের আমেজ সৃষ্টি হয়।
শোডাউনটি ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল থেকে শুরু হয়ে বাজার বাস স্ট্যান্ড সংলগ্ন শিমুলতলা এলাকার তালুকদার তৌহিদ জং মুরাদের রাজনৈতিক কার্যালয় ভবনের সামনে থেকে ইউটার্ণ নিয়ে থানা বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
এ নির্বাচনী শোডাউনে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন পেশার নারী ও পুরুষের সঙ্গে প্রতিবন্ধিদেরও অংশগ্রহন করতে দেখা গেছে।
সাভার থানা ছাত্রলীগের সাবেক আহবায়ক জাহিদুল ইসলাম ফয়সাল বলেন, এ শোডাউনের মধ্যদিয়ে মনোনয়ন প্রত্যাশী তালুকদার তৌহিদ জং মুরাদের সাংগঠনিক শক্তি ও কর্মী সমর্থক প্রর্দশনসহ সাভার-আশুলিয়ার সর্বশ্রেণী-পেশার মানুষের ভালবাসার বহিঃপ্রকাশ ঘটেছে।
সাভার থানা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মো: মোক্তার হোসেন বলেন, এই দেশের নাগরিক এবং মত প্রকাশের স্বাধীনতা থেকে বলতে চাই কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য নয়। আমি মনি করি, এ সফল শোডাউনটি সাভার-আশুলিয়ার জনতার ভালবাসার বহিঃপ্রকাশ, তালুকদার তৌহিদ জং মুরাদ ভাইকে কাছে পাওয়ার বহিঃপ্রকাশ, এই বহিঃপ্রকাশ নৌকা মার্কাকে ভালবাসার বহিঃপ্রকাশ।
এদিকে (ঢাকা-১৯) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনজরে মুরাদ জং মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে অনেক এগিয়ে রয়েছেন এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
Leave a Reply