1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 27, 2026, 9:37 am
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

একদিকে নির্বাচনী প্রচার, অন্যদিকে গায়েবি মামলা : রিজভী

  • আপডেট টাইম : Monday, October 15, 2018
  • 407

বাংলা ফটো নিউজ : একতরফা নির্বাচন করতে কেবল ক্ষমতাসীনরাই প্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অন্যদিকে, বিরোধী পক্ষগুলোকে গায়েবি মামলা দিয়ে দমিয়ে রাখা হচ্ছে বলেও তাঁর অভিযোগ।

আজ সোমবার দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন এই বিএনপি নেতা।

এ সময় নির্বাচনী সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে. এম. নুরুল হুদা শুধু একজনের কথাই শোনেন বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার, উনি কারো কথা শোনেন না। উনি শুধু শোনেন একজনের কথা।’

সুষ্ঠু নির্বাচনের জন্য রুহুল কবির রিজভী মানুষের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানান। রিজভী আহমেদ বলেন, ‘সব দল অংশগ্রহণ করল, কিন্তু ভোটাররা ভোট দিতে পারল না। তাইলে তো হবে না। এটা স্বচ্ছ হতে হবে। সুষ্ঠু হতে হবে। ভোটাররা যাতে ভোট দিতে পারে, এটাই দায়িত্ব নির্বাচন কমিশনের।’

এদিকে, আজ সকাল ১১টা ৭ মিনিটে নির্বাচন কমিশনের সভা চলাকালে ‘নোট অব ডিসেন্ট’ দিয়ে আবারও সভা বর্জন করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে. এম. নুরুল হুদার সভাপতিত্বে এই কমিশন সভা শুরু হয়। সভা শুরুর সাত মিনিট পর ‘নোট অব ডিসেন্ট’ প্রদান করে বের হয়ে আসেন মাহবুব তালুকদার।

এ ঘটনার ইঙ্গিত দিয়ে রিজভী আহমেদ বলেন, ‘কিন্তু নির্বাচন কমিশনের কোনো কোনো কর্মকর্তা যদি সেটা না শুনে একতরফা নির্বাচন করার জন্য উৎসাহী হয়ে থাকেন, আর সেইখানে যদি কেউ নোট অব ডিসেন্ট দেন, সেটা অবশ্যই সব মানুষের, প্রত্যেকেরই সেটাতে সমর্থন থাকবে।’

এ ছাড়া অবিলম্বে সারা দেশে আটক হওয়া বিএনপি নেতাকর্মীদের মুক্তির দাবিও জানানো হয় এই সংবাদ সম্মেলন থেকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews