1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 6:18 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারের মণ্ডপে মণ্ডপে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • আপডেট টাইম : Thursday, October 18, 2018
  • 290

বাংলা ফটো নিউজ : শারদীয় দুর্গোৎসবের চতুর্থ দিন মহানবমী আজ (১৮ অক্টোবর) সকালে বিহিত পূজার মাধ্যমে এর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এ পূজা উপলক্ষে সাভারের বিভিন্ন মন্দির ও মণ্ডপে ছিল ভক্ত ও দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। এছাড়াও সন্ধ্যায় মণ্ডপ গুলোতে আরতির পাশাপাশি অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, সুধী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্বসহ অসংখ্য সনাতন ধর্মালম্বীরা উপস্থিত ছিলেন।

আজ শারদীয় দুর্গোৎসবের চতুর্থ দিন মহানবমীতে শেষবারের মতো দেবীর আশীর্বাদ কামনায় নারী, পুরুষ, শিশু-কিশোর সব বয়সের ভক্ত নিবিষ্ট মনে প্রার্থনা করতে দেখা যায়। তবে আগামীকাল শুক্রবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় এ উৎসব দুর্গাপূজা।

এর আগে দুর্গোৎসবের প্রথম দিন থেকেই স্থানীয় সংসদ সদস্যসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সাভার ও ধামরাইয়ের বিভিন্ন মন্দির ও পূজা মণ্ডপ পরিদর্শন করছেন।

এছাড়াও মন্দির ও পূজা মণ্ডপ গুলোতে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews