1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 6:18 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে যুবলীগ নেতার নির্বাচনী শোডাউন

  • আপডেট টাইম : Friday, October 19, 2018
  • 358

বাংলা ফটো নিউজ : সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে নির্বাচনী শোডাউন করেছেন ঢাকা-১৯ আসনে মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু আহম্মেদ নাসীম পাভেল।আজ শুক্রবার বাজার বাসস্ট্যান্ডের রানা প্লাজা থেকে শতাধিক মোটরসাইকেল বহরসহ যুবলীগ নেতাকর্মী ও গার্মেন্ট শ্রমিকদের নিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণায় নামেন যুবলীগ নেতা আবু আহম্মেদ নাসীম পাভেল।শোডাউনে শতাধিক মোটরসাইকেল বহরের সঙ্গে ছিল বিলাসবহুল গাড়িসহ কয়েকটি পিক-আপ,  ফেস্টুন প্ল্যাকার্ড ও বড় বড় ব্যানার।নির্বাচনী মিছিলটি বাজার বাসস্ট্যান্ড এলাকার ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশ প্রদক্ষিন করে সাভার সিটি সেন্টারের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু আহমেদ নাসীম পাভেল বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার গঠনের পর দেশের মঙ্গা দূর করে দেশকে ডিজিটাল বাংলাদেশ করতে সক্ষম হয়েছেন।এছাড়াও রাস্তা ঘাটসহ সকল ধরণের অবকাঠামো উন্নয়নে এই সরকার সবচেয়ে বেশি কাজ করেছে।

সরকারের এই সাফল্য গুলোকেই সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আমি কাজ করে যাচ্ছি। জননেত্রী আমাকে মনোনয়ন দিলে ঢাকা-১৯ আসন কে আরো সমৃদ্ধ ও আধুনিক করে গড়ে তুলবো।

এসময় তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিটি ভোটারের ঘরে ঘরে শেখ হাসিনা সরকারের উন্নয়নের খবর পৌঁছে দিতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews