বাংলা ফটো নিউজ : সাভারে শাকিল আহাম্মেদ নামে এক কলেজছাত্রকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় তিন অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় অপহৃত কলেজছাত্র ও তার মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।আজ শনিবার ( ২০ অক্টোবর) ভোরে রাজধানীর মোহাম্মদপুর টাউনহল এলাকা থেকে তিন অপহরণকারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- আরিয়ান মাসুদ (২৪), আরমান শাহরিয়ার (২২) ও সাজ্জাদ হোসেন রাব্বি (২১)। এছাড়াও তানজিরুল ইসলাম শুভসহ আরও দু’জন পলাতক রয়েছে।
উদ্ধার হওয়া কলেজছাত্র শাকিল আহাম্মেদ (১৯) বিরুলিয়া ইউনিয়নের কাকাবো গ্রামের বাদী খোকন মিয়ার ছেলে।এবং সে ঢাকা কমার্স কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
অপহৃত কলেজছাত্রের বাবা খোকন মিয়া জানান, বৃহস্পতিবার বিকেলে (১৮ অক্টোবর) প্রতিবেশী মাসুদের সঙ্গে মোটরসাইকেলে করে বিরুলিয়া ব্রিজের কাছে ঘুরতে যায় শাকিল। পরবর্তীতে বিকেল সাড়ে ৫টায় তার মোবাইল ফোনে কল দিলে অন্যলোক মোবাইল রিসিভ করেন। এ সময় আমার ছেলেকে মারধর করার শব্দ শুনতে পাই। তখন আমার ছেলের মুক্তির জন্য এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। না দিলে তাকে হত্যা করে মরদেহ গুম করে ফেলার হুমকি দেয়। তাদের কথামতো ওইদিন রাতে ধাপে ধাপে এক লাখ টাকা মুক্তিপণ দেওয়ার পরও আমার ছেলেকে না ছাড়িয়া তাহার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ করে দেয়। পরে ঘটনাটি স্থানীয় বিরুলিয়া পুলিশ ফাঁড়িতে জানানো হলে আজ শনিবার ভোরে শাকিলকে উদ্ধারসহ তিন অপহরণকারীকে গ্রেফতার করে পুলিশ।
এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আজগর আলী জানান, অপহৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তথ্য প্রযুক্তির ব্যবহার করে প্রথমে মুক্তিপণের টাকা পাঠানো নাম্বারের বিকাশ এজেন্ট ঢাকার মোহাম্মদপুর টাউনহল এলাকার বাসিন্দা মনির হোসেনকে শনাক্ত করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী অপহরণকারী আরিয়ান মাসুদসহ অন্যদের আটক করা হয়।
এ ঘটনায় কলেজছাত্রের বাবা খোকন মিয়া বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা (নং-৬৩) দায়ের করে এবং দুপুরে সাতদিনের পুলিশ রিমান্ড চেয়ে গ্রেফতারকৃতদের আদালতে পাঠিয়েছে পুলিশ।
Leave a Reply