1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 25, 2026, 1:47 pm
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

সাভারে মুরগী ও মাছের ভেজাল খাদ্য তৈরির কারখানা সিলগালা

  • আপডেট টাইম : Sunday, October 21, 2018
  • 338

বাংলা ফটো নিউজ : সাভারে ট্যানারির বজ্র দিয়ে মুরগী ও মাছের ভেজাল খাদ্য তৈরির কারখানা সিলগালা করে দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। আজ রবিবার দুপুরে সাভারের হেমায়েতপুরের যাদুরচড় এলাকায় ওই কারখানাটি সিলগালা করে র‌্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব-৪ জানায়. দীর্ঘ দিন ধরে ওই ভেজাল খাদ্য তৈরির ওই কারখানায় ট্যানারির বজ্র দিয়ে মুরগী ও মাছের খাদ্য তৈরি বিক্রি করে আসছিলো কারখানা কতৃপক্ষ। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে র‌্যাব-৪ ওই কারখানাটিতে অভিযান চালায়। এসময় র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সারওয়ার ই আলম ওই ভেজাল খাদ্য কারখানাটি সিল গালা করে দেয় এবং মুরগী ও মাছের জন্য মজুত রাখা কয়েক’শ বস্তা খাদ্য পুড়িয়ে মাটিতে পুতে রাখে।

এবিষয়ে র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সারওয়ার ই আলম বলেন, সাভারে সকল ভেজাল খাদ্য সিলগালা করে দেওয়া হবে। ওই ভেজাল খাদ্য তৈরির খাদ্য কারখানাটি সিলগালা করে দেওয়ায় র‌্যাবের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী।

এছাড়া সাভারের জয়নাবাড়ি এলাকায় অলিয়াম লুব্রিকেন্টস বিডি লিমিটেড নামের একটি পোড়া মবিল তৈরির কারখানায় অভিযান চালায় র‌্যাব।

অভিযানে এসময় উপস্থিত ছিলেন র‌্যাব-৪ এর কোম্পানী কমান্ডার মেজর আব্দুল হাকিম,সাভার উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ফজলে রাব্বীসহ আরো অনেকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews