1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 6:18 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

এবার ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে চুরির মামলা

  • আপডেট টাইম : Monday, October 22, 2018
  • 285

বাংলা ফটো নিউজ : জমি জবর দখল ও দুটো চাঁদাবাজির মামলার পর গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা: জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে এবার চুরির অভিযোগে আরো একটি মামলা দায়ের করা হয়েছে আশুলিয়া থানায়।

মামলার বাদী রাজধানীর আদাবরের বাসিন্দা যুক্তরাষ্ট্র প্রবাসী সৈয়দ সেলিম আহমেদ (৬১)। বেআইনি জনতাবদ্ধ হয়ে অনধিকার প্রবেশ, চুরি, ভাঙচুর, ক্ষয়ক্ষতি, হুমকির অভিযোগে মামলাটি দায়ের করা হয়। এতে ডা: জাফরুল্লাহ চৌধুরীকে করা হয়েছে হুকুমের শীর্ষ আসামি।

মামলার অন্য আসামীরা হলেন, গণবিশ্ববিদ্যালয়ের রেজিস্টার দেলোয়ার হোসেন ও গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক সাইফুল ইসলাম শিশির,প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালাম।

এর আগে আশুলিয়ায় জমি দখলের চেষ্টা, ভাঙচুরের অভিযোগে সম্প্রতি তার বিরুদ্ধে দুটি মামলা করা হয়। গতকাল রোববার বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চে জামিন প্রার্থনা করলে তার আগাম জামিন মঞ্জুর করা হয়।

এদিকে জমি জবর দখল ও চাঁদাবাজির মামলায় ডা: জাফরুল্লাহ চৌধুরীকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছেন ভূক্তভোগীরা। আজ সোমবার (২২ অক্টোবর) দুপুরে গণস্বাস্থ্য কেন্দ্রের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচী থেকে এ দাবী জানানো হয়।

রোববার করা চুরির মামলার বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দীপু জানান, কোন চাপের মুখে নয় বরং আইনের শাসন প্রতিষ্ঠা করতেই অভিযোগের সত্যতা ওপর নির্ভর করে মামলা নেয়া হচ্ছে। কারণ আইনের ঊর্ধ্বে কেউ নন, আইনের চোখে সবাই সমান।

মামলার বাদী সৈয়দ সেলিম আহমেদ, আদাবর মোহাম্মদীয়া হাউজিং সোসাইটির রোড-৪,২১১ নং হোল্ডিং’র মৃত সৈয়দ আশরাফ আলীর ছেলে।

তিনি জানান,আমার বাবা সেখানে ৭২ বিঘা জমি ক্রয় করেছিলেন যার সিংহভাগ দখল করে নিয়েছেন আসামিরা।

যোগাযোগ করা হলে গণবিশ্ববিদ্যালয়ের রেজিস্টার দেলোয়ার হোসেন জানান, দুটি মামলায় উচ্চ আদালত থেকে আগাম জামিন পেতে না পেতেই আবার মামলা! কিছুই বলার নেই। সবাই জানেন, কেন কি উদ্দেশে এই মামলাগুলো দায়ের করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews