1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 21, 2026, 9:07 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাংবাদিক জামাল খাসোগির ছেলেকে যুবরাজের ফোন!

  • আপডেট টাইম : Monday, October 22, 2018
  • 364

বাংলা ফটো নিউজ : তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে হত্যাকাণ্ডের শিকার সৌদি সাংবাদিক জামাল খাসোগির ছেলেকে ফোন করে কথা বলেছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এ সময় নিহত খাসোগির ছেলে সালাহকে সান্ত্বনা দিয়েছেন তিনি। সোমবার ভোরে সৌদি প্রেস এজেন্সি এক বিবৃতিতে এই তথ্য জানায়।

বিবৃতির বরাত দিয়ে সংবাদ সংস্থা এপি জানিয়েছে, সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান ফোন করে খাসোগির ছেলে সালাহর প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। অবশ্য ফোনে কী কথা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

এদিকে সাংবাদিক জামাল খাসোগি যে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তা সরাসরিই স্বীকার করেছে সৌদি আরব। দেশটির দাবি, দুর্বৃত্তরাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের জানান, ‘এটা ভয়ানক ভুল ছিল। এ ঘটনার সঙ্গে যুবরাজ জড়িত নন।’ সৌদি পররাষ্ট্রমন্ত্রী তাঁর মন্তব্যে ঘটনাটি হত্যা বলেই বর্ণনা দেন। তিনি বলেন, ‘কী ঘটেছিল, এর সবকিছুই আমরা জানতে চাই। এ হত্যার সঙ্গে যারা জড়িত, তাদের সবাইকে শাস্তি দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। যে বা যারা এ কাজ করেছে, কর্তৃপক্ষের নির্দেশের বাইরে এ কাজ করেছে। অবশ্যই এটা মারাত্মক ভুল ছিল। এ ভুলকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল।’

এর আগে সৌদি আরব এক ব্যাখ্যায় বলেছিল, কনস্যুলেটে ‘হাতাহাতির সময় খাসোগি খুন’ হয়েছেন এবং এই ঘটনায় ১৮ সৌদি নাগরিককে আটক করা হয়েছে। এদিকে নিজ দেশের পার্লামেন্টের বক্তৃতায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, খাসোগির মামলায় তিনি আরও গভীরে যাবেন।

২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেট ভবনে ব্যক্তিগত কাগজপত্র আনার প্রয়োজনে ঢোকার পর থেকে নিখোঁজ ছিলেন সৌদির খ্যাতিমান সাংবাদিক খাসোগি। শুরু থেকে তুরস্ক দাবি করেছিল, খাসোগিকে কনস্যুলেট ভবনের ভেতর সৌদির চররা হত্যা করে লাশ টুকরো টুকরো করে ফেলে দিয়েছে কোথাও। গত বছর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ক্ষমতা নেওয়ার পর রোষানলে পড়েন খাসোগি। তিনি দেশ ছেড়ে স্বেচ্ছা নির্বাসনে চলে যান যুক্তরাষ্ট্রে। ওয়াশিংটন পোস্ট-এ যুবরাজ সালমানের কর্মকাণ্ডের সমালোচনা করে একের পর এক কলাম লেখেন। অভিযোগ রয়েছে, ‘যুবরাজের নির্দেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এ হত্যা সংঘটিত হয়েছে।’

ঘটনার ১৭ দিন পর গত শনিবার কনস্যুলেট ভবনের ভেতরই সাংবাদিক জামাল খাসোগি নিহত হয়েছেন বলে স্বীকার করেছে সৌদি আরব। এর আগ পর্যন্ত দেশটি খাসোগি নিখোঁজের ব্যাপারে কিছু জানা নেই বলে জানিয়েছিল। ক্রমাগত আন্তর্জাতিক চাপের মুখে খাসোগির পরিণতির বিষয়ে মুখ খোলে সৌদি কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews