1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 5:03 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

চেকপোস্টে তরুণীকে হেনস্তা, এএসআই ক্লোজড

  • আপডেট টাইম : Wednesday, October 24, 2018
  • 402

বাংলা ফটো নিউজ : রাজধানীর রামপুরা এলাকায় মধ্যরাতে চেকপোস্টে এক তরুণীকে হেনস্তার অভিযোগে রামপুরা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইকবালকে সাময়িক বরখাস্ত (ক্লোজড) করা হয়েছে। একইসঙ্গে শনাক্ত করা হয়েছে ঘটনার সময় উপস্থিত আরো চার পুলিশ কনস্টেবলকে।

তদন্তসাপেক্ষে তাদের প্রত্যেকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর। আাজ বুধবার (২৪ অক্টোবর) পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, চেকপোস্টের টিম লিডার এএসআই ইকবালকে ক্লোজড করা হয়েছে। এছাড়া শনাক্ত করা হয়েছে ঘটনার সময় উপস্থিত আরো চার কনস্টেবলকে। ডিএমপির খিলগাঁও জোনের সহকারী কমিশনারকে (এসি) প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তসাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (২২ অক্টোবর) দিনগত রাতে রাজধানীর রামপুরা টিভি সেন্টার এলাকায় তল্লাশির নামে সিএনজিচালিত অটোরিকশার এক নারী যাত্রীকে হেনস্তা করেন কয়েকজন পুলিশ সদস্য। তরুণীর সঙ্গে পুলিশের বাকবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews