বাংলা ফটো নিউজ : সাভারের নবীনগর জাতীয় স্মৃতিসৌধ এলাকা থেকে দুই হাজার পিস ইয়াবাসহ নাদিম দেওয়ান (৩২) নামে এক মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৫ অক্টোবর) বিকেলে তাকে গ্রেফতার করা হয়। নাদিম ঢাকার ধামরাই উপজেলার সদর ইউনিয়নের আব্দুল খালেকের ছেলে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই এলাকা থেকে নাদিমকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সাভার ও আশুলিয়াসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
নাদিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুলিয়া থানায় আরও একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
Leave a Reply