1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 7:44 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

গণ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হোস্টেলে হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

  • আপডেট টাইম : Saturday, October 27, 2018
  • 292

বাংলা ফটো নিউজ : সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের অভ্যন্তরে গণ বিশ্ববিদ্যালয়ের ৩টি ছাত্রী হোস্টেলে সন্ত্রাসী হামলার ঘটনায় মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার দুপুরে গণ বিশ্ববিদ্যালয়ের প্রধান গেইটে অনুষ্ঠিত এ মানববন্ধনে কয়েক হাজার শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা জানায়, শুক্রবার কটন ট্রেক্সটাইল ক্রাফটস লিঃ এর কিছু সন্ত্রাসী গণস্বাস্থ্য কেন্দ্রের অভ্যন্তরে ঢুকে গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ ভবনে ভাংচুর ও লুটপাটের পর গণস্বাস্থ্য কেন্দ্রস্থ গণ বিশ্ববিদ্যালয়ের ৩টি ছাত্রী হোস্টেলে হামলা করে। ভয়ভীতি দেখিয়ে ছাত্রীদের হোস্টেল থেকে বের করে দেয়। এসময় সন্ত্রাসীরা ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করে এবং ছাত্রীদের বইখাতা ও শিক্ষা উপকরণ নষ্ট করে দেয়। এ কারণে কিছু ছাত্রী মানসিকভাবে ভেঙ্গে পড়ে এবং ২৭ অক্টোবর অনুষ্ঠিত সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশ নিতে পারেনি। মানববন্ধনে গণ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের কোষাধ্যক্ষ খাদিজা আক্তার সেতু ও ছাত্র সংসদের উপদেষ্টা মীর মুর্ত্তজা আলী বক্তব্য রাখেন। বক্তারা ছাত্রীনিবাসে এ ধরণের হামলার নিন্দা ও হামলাকারীদের আইনের আওতায় এনে দ্রুত শাস্তির দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি গ্রহণের হুশিয়ারী দেন শিক্ষার্থীরা। গণস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে আসা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বীরউত্তম বঙ্গবীর কাদের সিদ্দিকী ও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. নাজিম উদ্দিন শিক্ষার্থীদের এ মানববন্ধনে সংহতি প্রকাশ করেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা জানায়, শুক্রবার কটন ট্রেক্সটাইল ক্রাফটস লিঃ এর কিছু সন্ত্রাসী গণস্বাস্থ্য কেন্দ্রের অভ্যন্তরে ঢুকে গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ ভবনে ভাংচুর ও লুটপাটের পর গণস্বাস্থ্য কেন্দ্রস্থ গণ বিশ্ববিদ্যালয়ের ৩টি ছাত্রী হোস্টেলে হামলা করে। ভয়ভীতি দেখিয়ে ছাত্রীদের হোস্টেল থেকে বের করে দেয়। এসময় সন্ত্রাসীরা ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করে এবং ছাত্রীদের বইখাতা ও শিক্ষা উপকরণ নষ্ট করে দেয়। এ কারণে কিছু ছাত্রী মানসিকভাবে ভেঙ্গে পড়ে এবং ২৭ অক্টোবর

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews