বাংলা ফটো নিউজ : আগামীকাল জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদান করতে সাভারে শেখ হাসিনা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সজীব ওয়াজেদ জয়ের আগমন উপলক্ষে সাভারে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এ উপলক্ষে আজ শেখ হাসিনা যুব কেন্দ্র ক্যারিয়ার টক অনুষ্ঠিত হয়েছে এতে সারা বাংলাদেশ থেকে আসা প্রায় দুই’শ জন ইয়ং বাংলার প্রতিনিধরা অংশ গ্রহন করেন। আগামীকাল রবিবার বিকেলে সজীব ওয়াজেদ জয় এবার তরুণদের নেতৃত্বে দেশ গঠনে এগিয়ে যাওয়া ৫০টি প্রতিষ্ঠানের মধ্যে সেরা ৩০টি প্রতিষ্ঠানকে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদান করবেন।
আজ ক্যারিয়ার টক এর মাধ্যমে তরুণ প্রজন্ম বর্তমান ও ভবিষৎ পেশা সম্পর্কে জানাতে পেরেছে ও নিজেদের পছন্দমত ক্যারিয়ার গড়ার সুযোগ পাচ্ছে বলে জানিয়েছে আয়োজকরা।
এদিকে আজ অনুষ্ঠানের ঘটনাস্থল পরিদর্শন করেছে ‘সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন’ (সিআরআই) প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাভারের সংসদ সদস্য ডা.এনামুর রহমান।
Leave a Reply