1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 7:46 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

রাজশাহীর বেলপুকুরে প্রাইভেটকার উল্টে নিহত ২

  • আপডেট টাইম : Sunday, October 28, 2018
  • 267

বাংলা ফটো নিউজ : রাজশাহীর বেলপুকুরে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে গেছে। এতে গাড়িটির চালকসহ দুইজন নিহত হয়েছেন।আজ রোববার (২৮ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে বেলপুকুর থানার ভাঙড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দু’জন হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের নিয়ামত আলী (৫৬) ও বগুড়ার আদমদীঘির নরশদপুর গ্রামের আব্দুল মান্নান (৫৮)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, সকালে রাজশাহী থেকে ওই প্রাইভেটকারটি ঢাকা অভিমুখে যাচ্ছিল। পথে ভাঙড়া এলাকায় পৌঁছালে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালকসহ দুইজন নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল যায় এবং নিহতদের মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামকে) হাসপাতালের মর্গে পাঠায়। এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে বলেও জানান বেলপুকুর থানার ওসি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews