1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 27, 2026, 9:41 am
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

আর মুখ বুজে থাকব না : কাদের সিদ্দিকী

  • আপডেট টাইম : Sunday, October 28, 2018
  • 434

বাংলা ফটো নিউজ : ৭৫-এ বঙ্গবন্ধু হত্যা প্রতিরোধ যুদ্ধের জাতীয় মুক্তি বাহিনীর যোদ্ধাদের স্বীকৃতি দাবি করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, তা না হলে আর সহ্য করা হবে না।আজ রোববার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে ‘৭৫-এ বঙ্গবন্ধু হত্যা প্রতিরোধ যোদ্ধাদের’ এক মিলনমেলায় তিনি একথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘বঙ্গবন্ধু হত্যা প্রতিরোধ যোদ্ধাদের জাতীয় স্বীকৃতি দিতে হবে। তা না দেয়া হলে আর সহ্য করা হবে না। আর মুখ বুজেও থাকব না।’

তিনি বলেন, ‘হয় এসব যোদ্ধাদের জাতীয় ও রাষ্ট্রীয় ভাবে স্বীকৃতি দিতে হবে, না হলে বলতে হবে এসব যোদ্ধারা ভুল করেছেন। তাদের বিরুদ্ধে মামলা করতে হবে এবং তাদের জেলেও ঢোকাতে হবে। তখন আমরা বলতে পারব, বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করে জেলে গেলাম- শাস্তি পেয়েছি।’

এ মিলনমেলায় উপস্থিত ছিলেন কাদের সিদ্দিকীর বড় ভাই লতিফ সিদ্দিকী ও ছোট ভাই বাবুল সিদ্দিকী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews