1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 21, 2026, 9:07 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

মোদির আমন্ত্রণ প্রত্যাখ্যান : ভারতের ওপর কি খুব ক্ষুব্ধ ট্রাম্প?

  • আপডেট টাইম : Sunday, October 28, 2018
  • 384

বাংলা ফটো নিউজ : ইরানের সঙ্গে তেল কেনা ও রাশিয়ার সঙ্গে সামরিক অস্ত্র কেনার জের? প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার ভারতের আমন্ত্রণ ফেরালেন মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প। এর আগে ভারতে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে এবার সেই পথে হাঁটলেন না ট্রাম্প।

প্রেসিডেন্ট ট্রাম্পের না আসার সিদ্ধান্ত ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে জানিয়ে দেয়া হয়েছে হোয়াইট হাউসের পক্ষ থেকে। এমনটাই খবর সংবাদমাধ্যমের। বলা হয়েছে দেশে বেশ কিছু অনুষ্ঠান রয়েছে ট্রাম্পের। আমন্ত্রণ না নিতে পারার জন্য দুঃখও প্রকাশ করা হয়েছে প্রেসিডেন্টের পক্ষ থেকে। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এনিয়ে কিছু বলা হয়নি। দিল্লিতে মার্কিন দূতাবাস থেকে জানিয়ে দেয়া হয়েছে, বিষয়টি নিয়ে একমাত্র কথা বলবে হেয়াইট হাউস।

উল্লেখ্য, গত এপ্রিল মাসে প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য ট্রাম্পকে আমন্ত্রণ জানায় ভারত। সেই আমন্ত্রণ চিঠির প্রাপ্তির খবরও স্বীকার করা হয়েছিল হোয়াইট হাউসের পক্ষ থেকে। তবে জানিয়ে দেয়া হয় সেপ্টেম্বর মাসে ভারত-মার্কিন টু প্লাস টু বৈঠকের পরই এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে হাল আমলে সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। বিশেষ করে ইরানের সঙ্গে তেল কেনা নিয়ে দুদেশের মধ্যে সম্পর্ক সংঘাতের আকার নিয়েছে। ওয়াশিংটন জানিয়ে দিয়েছে, ইরানের কাছ থেকে যেসব দেশ তেল কিনবে তাদের নিষেধাজ্ঞার কোপে পড়তে হবে। পাশাপাশি রাশিয়ার কাছ থেকে এস ৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরোধী প্রযুক্তি কিনছে ভারত। এতেও সম্পর্ক খারাপ হয়েছে দুদেশের মধ্যে। কোনো কোনো মহল থেকে মনে করা হচ্ছে এই দুই কারণেই ভারতের আমন্ত্রণ ফেরাল মার্কিন যুক্তরাষ্ট্র।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews