1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 7:44 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

‘নির্বাচনে অগ্নি-সন্ত্রাসের চেষ্টা করলে হাত ভেঙে ফেলা হবে’

  • আপডেট টাইম : Sunday, October 28, 2018
  • 610

বাংলা ফটো নিউজ (দেলোয়ার হোসেন, মৃধা,লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বলেছেন, ২০১৮ সালে এসে কোন ব্যক্তি বা গোষ্ঠী যদি মনে করেন আবারও ২০১৩-১৪ সালের মতো অগ্নি-সন্ত্রাস করবেন, তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করছেন। তাদের অস্থিত্ব থাকবে না বাংলাদেশে। শেখ হাসিনার সরকারের ২০১৮ এর নির্বাচনে কোন ব্যক্তি বা গােষ্ঠী বাধা হলে কিংবা কেউ যদি সন্ত্রাসের চেষ্টা করে আঙ্গুল তুলে তাহলে পরে সে আঙ্গুল গুঁড়িয়ে দেয়া হবে এবং ওই হাত ভেঙে ফেলা হবে। কারণ দেশের জনগণ এখন অনেক সচেতন আর পুলিশ অনেক সক্ষমতা অর্জন করেছে।

আজ রবিবার বিকালে লক্ষ্মীপুর পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গণে জেলা কমিউনিটি পুলিশিং এর আয়োজনে স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে আইন-শৃংখলা সংক্রান্ত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি।

তিনি আরো বলেন, কমিউনিটি পুলিশকে শক্তিশালী করে জনসম্পৃক্ততার মাধ্যমে পুলিশ সমাজ পরিবর্তনে আরো ভূমিকা রাখতে হবে। কোন ওসি কিংবা এসআই কমিউনিটি পুলিশকে সহযোগিতা না করে কোন ধরণের অনিয়ম করলে তাদের দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেয়া হবে বলেও জানান তিনি।সভায় পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহাজাহান, পৌর মেয়র আবু তাহের, জেলা আওয়ামী লীঘ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, সিভিল সার্জন মোস্তফা খালেদ আহমদ, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জসীম উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews