1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 7:45 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

ধামরাইয়ে দুইদিনে ৩ শতাধিক পোশাক শ্রমিক অসুস্থ

  • আপডেট টাইম : Monday, October 29, 2018
  • 325

বাংলা ফটো নিউজ : ধামরাইয়ে কসমস এলাকায় স্নোটেক্স পোশাক কারখানায় সোমবার আরও শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল রবিবার অসুস্থ হয়েছিলেন দুই শতাধিক শ্রমিক।

এ নিয়ে দুই দিনে অসুস্থ শ্রমিকের সংখ্যা দাঁড়ালো তিন শতাধিক। রবিবার দুপুরের খাবার খাওয়ার পর শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ শ্রমিকদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

জানা যায়, প্রতিদিনের মতো কারখানা থেকে সরবরাহকৃত দুপুরের খাবার খেয়ে শ্রমিকরা কাজে যোগ দেন। বিকেল সাড়ে ৩টার দিকে কয়েকজন শ্রমিক বমি করে অসুস্থ হয়ে পড়েন। তারপর অসুস্থ শ্রমিকদের সংখ্যা বাড়তে থাকে। অসুস্থ শ্রমিকদের অনেকেই প্রাথমিক চিকিৎসা পেয়ে সুস্থ হয়েছেন।

কারখানার প্রশাসনিক কর্মকর্তা মো. দুলাল জানান, রবিবার দুইশত জনের মতো এবং আজ একশ জনের মতো শ্রমিক অসুস্থ হয়েছেন। অসুস্থ হওয়ার কারণ জানা যায়নি। অসুস্থরা সবাই নারী শ্রমিক।

টিএইচও ফজলুল হক জানান, গতকাল আমার এখানে ৬৪ এবং আজ ১০ জন অসুস্থ শ্রমিক ভর্তি হয়েছেন। অনেকেই প্রাথমিক চিকিৎসার পর সুস্থ হয়েছেন। খাদ্যে বিষক্রিয়া কিংবা গণ হিস্টেরিয়ার কারণে এমন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সঠিক কারণ এই মুহূর্তে বলা সম্ভব নয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews