1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 12:04 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

বাম জোটের সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ মঙ্গলবার

  • আপডেট টাইম : Sunday, November 4, 2018
  • 345

বাংলা ফটো নিউজ : এবার সংলাপের আহ্বান জানিয়ে বাম গণতান্ত্রিক জোটকে চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৬ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংলাপ অনুষ্ঠিত হবে।

আজ রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর এই আমন্ত্রণপত্র নিয়ে সিপিবি ও বাম গণতান্ত্রিক জোটের অস্থায়ী কার্যালয়, মুক্তিভবনে যান আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ। এ সময় প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত ওই দাওয়াতপত্র গ্রহণ করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মো. শাহ আলম।

পরে কমিউনিস্ট পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল্লাহ ক্বাফি রতন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান। সংবাদ বিজ্ঞপ্তিতে সংলাপে অংশগ্রহণকারী ১৬ জন নেতার নাম জানানো হয়েছে।

ওই সংলাপে অংশগ্রহণকারী নেতারা হলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মো. শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) কেন্দ্রীয় পরিচালনা কমিটির সদস্য শুভ্রাংশু চক্রবর্তী, ফখরুদ্দীন কবীর আতিক, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, পলিটব্যুরোর সদস্য আকবর খান, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ সাকি, রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদ, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, কেন্দ্রীয় কমিটির সদস্য মোমিনুর রহমান বিশাল, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক ও কেন্দ্রীয় কমিটির সদস্য রনজিৎ কুমার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে গত বৃহস্পতিবার জাতীয় ঐক্যফ্রন্ট ও শুক্রবার যুক্তফ্রন্টের সঙ্গে সংলাপ করেছিলেন প্রধানমন্ত্রী। কাল সোমবার জাতীয় পার্টির নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের সঙ্গে সংলাপ করবেন তিনি।

এরই মধ্যে আবারও সংলাপে বসার আগ্রহ প্রকাশ করেছে জাতীয় ঐক্যফ্রন্ট।

এদিকে, আগামী ৮ নভেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews