বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ার ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ (ডিইপিজেড) এলাকার বিদেশি মালিকানাধীন শান্তা ডেনিম লিমিটেড এর এক শ্রমিককে একটি গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বিক্ষুব্ধ শ্রমিকরা ডিইপিজেড এলাকার কমপক্ষে ১৫টি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। একই সময়ে বিক্ষুব্ধ শ্রমিকরা নবীনগর-চন্দ্রা মহাসড়কের কয়েকটি গাড়িও ভাংচুর করে। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃস্টি হয়।
প্রত্যাক্ষদর্শীরা জানান, ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) এর শান্তা ডেনিম লিমিটেড নামের পোশাক কারখানা ছুটি শেষে বাড়ি ফেরার পথে প্রধান গেট সংলগ্ন স্থানে মিশন ও তার স্ত্রী পৌঁছালে একটি গাড়ি তাদেরকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই মিশন নিহত হন ও স্ত্রী নিশিথা আহত হন।
এদিকে গাড়ি চাঁপায় শ্রমিক নিহতের খবর অন্যান্য শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে হাজার হাজার বিক্ষুব্ধ শ্রমিকরা প্রধান গেট বন্ধ করে দেয় এবং লোডকৃত গাড়ি, কাভার্ড ভ্যান, ট্রাক ও শ্রমিক পরিবহণ বাসে আগুন দেয়। এতে শ্রমিকদের হামলায় আহত হয় অন্তত ১০জন।
এ সময় গাড়ি গুলোতে ঘন্টাব্যাপী আগুন জ্বলতে থাকলেও ফায়ার সার্ভিসের কোন গাড়ি চোখে পরেনি।
শিল্প পুলিশ-১ এর পরিদর্শক মাহবুবুর রহমান বলেন, এক শ্রমিক গাড়ি চাঁপায় নিহত হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা ডিইপিজেড এর প্রধান গেট বন্ধ করে দিয়ে লোডকৃত কাভার্ডভ্যান ও ট্রাকে আগুন দিয়েছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর কোন সদস্য গেটের অভ্যন্তরে প্রবেশ করতে দেওয়া হযনি।
Leave a Reply