1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 12:04 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

অর্থবহ নির্বাচনের মাধ্যমে উন্নয়ন অব্যাহত রাখতে হবে

  • আপডেট টাইম : Monday, November 5, 2018
  • 395

বাংলা ফটো নিউজ : অর্থবহ নির্বাচনের মাধ্যমে ভবিষ্যতেও বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রাখতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, যেহেতু সামনে নির্বাচন, নির্বাচনকে সামনে রেখে সব দলের সঙ্গে মতবিনিময় করছি। আমরা চাই একটা অর্থবহ নির্বাচনের মধ্য দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। বাংলাদেশে আজকে এগিয়ে যাচ্ছে। এই ধারা অব্যাহত রাখতে হবে।

আজ সোমবার (৫ নভেম্বর) সন্ধ্যায় গণভবনে জাতীয় পার্টির নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের নেতাদের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশকে স্বাধীন করে দিয়ে গেছেন। যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে তিনি উন্নতির পথে দেশকে উন্নতির পথে নিয়ে স্বল্পোন্নত দেশ হিসেবে রেখে গেছেন।

‘জাতির পিতা বাংলাদেশকে যে স্বল্পোন্নত দেশে রেখে গেছেন সেখান থেকে আমরা দেশকে উন্নয়নশীল দেশে উন্নীত করতে সক্ষম হয়েছি, জাতির পিতার আদর্শের পথ ধরে।’

প্রধানমন্ত্রী বলেন, আমাদের এ পথযাত্রায় আপনারা জাতীয় পার্টি পাশে ছিলেন, আমাদের সাথে ছিলেন, আমরা একসাথে এ দেশকে এগিয়ে নিয়ে গেছি। আজকে যে সহযোগিতা পেয়েছি সেজন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।

তিনি বলেন, নির্বাচন মানুষের ভোটের অধিকার, সে অধিকারটা তারা প্রয়োগ করবে। আমরা যারা নির্বাচিত প্রতিনিধি, তাদের কাজ দেশের মানুষের সেবা করা এবং দেশকে উন্নত করা। আমরা সেভাবেই দেশকে উন্নত করেছি।

‘উন্নয়নের ধারাটা যেন অব্যাহত থাকে সেটা আমাদের লক্ষ্য এবং এটা আমাদের রাখতেই হবে।’

সংলাপে আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাড়াও দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

জোটের প্রতিনিধি দলের নেতৃত্বে জাতীয় পার্টির হুসেইন মুহাম্মদ এরশাদ। উপস্থিত ছিলেন রওশন এরশাদ, জিএম কাদের, রুহুল আমিন হাওলাদার, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন বাবলু, মশিউর রহমান রাঁঙ্গা, সালমা ইসলামসহ দলের শীর্ষ নেতারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews