1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 7:45 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

গণস্বাস্থ্য কেন্দ্রে সন্ত্রাসী হামলার বিচার দাবি

  • আপডেট টাইম : Monday, November 5, 2018
  • 287

বাংলা ফটো নিউজ : গণস্বাস্থ্য কেন্দ্রে হামলা, ভাঙচুর, লুটপাট ও গণবিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও বিচারের দাবি করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চ।আজ সোমবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ১০৩ নম্বর রুমে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

জাবি শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চ ও গণবিশ্ববিদ্যালয় এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

লিখিত বক্তব্যে ঐক্যমঞ্চের মুখপাত্র সহযোগী অধ্যাপক রায়হান রাইন বলেন, গত ২৬ অক্টোবর গণস্বাস্থ্য কেন্দ্রের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হামলা চালিয়ে কটন টেক্সটাইল ক্র্যাফট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়। এ সময় ধারালো অস্ত্র, রড ও লাঠি নিয়ে হামলা করে সন্ত্রাসীরা। হামলার সময় সম্মেলন কক্ষের মাল্টিমিডিয়া, সাউন্ড সিস্টেম, ফ্রিজ, সিসি ক্যামেরা, কম্পিউটার, ওষুধ, এসিসহ বিভিন্ন বৈদ্যুতিক সামগ্রী ভাঙচুর ও লুটপাট করে। এ সময় আইন প্রয়োগকারী সংস্থার লোকজনকে জানানো হলেও তারা কোনো কার্যকর ভূমিকা পালন করেনি। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ৬ দফা দাবি তুলে ধরেন।

দাবিসমূহ হলো- অবিলম্বে গণবিশ্ববিদ্যালয় ও গণস্বাস্থ্য কেন্দ্রের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, হামলাকারীদের শনাক্ত করে শাস্তি দিতে হবে, গণবিশ্ববিদ্যালয় ও গণস্বাস্থ্য কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণে আইনানুগ ব্যবস্থা জোরদার করতে হবে, গণবিশ্ববিদ্যালয় ও গণস্বাস্থ্য কেন্দ্রের ওপর হামলার ক্ষয়ক্ষতির দায়ভার সরকারকে বহন করতে হবে ও ক্ষতিপূরণ দিতে হবে, আক্রান্ত শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের চিকিৎসার দায়দায়িত্ব সরকারকে নিতে হবে এবং ভবিষ্যতে এ প্রতিষ্ঠানের ওপর কোনো প্রকার হামলার পুনরাবৃত্তি না হয় তার নিশ্চয়তা সরকারকে দিতে হবে।

সংবাদ সম্মেলনে অধ্যাপক নাসিম আখতার হুসাইন, অধ্যাপক আবদুল লতিফ মাসুম, অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, অধ্যাপক মো. শরিফ উদ্দিন, অধ্যাপক আমজাদ হোসেন, সহযোগী অধ্যাপক আনিছা পারভীন জলিসহ জাবি ও গণবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews