1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 8:07 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভার আশুলিয়া ধামরাই ও সিঙ্গাইর নিয়ে জেলা ঘোষণার দাবি

  • আপডেট টাইম : Tuesday, November 6, 2018
  • 577

বাংলা ফটো নিউজ : সময়ের চাহিদা অনুযায়ী আশুলিয়া থানাকে উপজেলায় উন্নীত করে সাভার, ধামরাই ও মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা নিয়ে জাহাঙ্গীরনগর নামে নতুন জেলা ঘোষণার দাবিতে সোমবার সাভার থানা রোডে মানববন্ধনসহ স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে পেশাজীবী ও সুশীলসমাজের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিকেল সাড়ে ৪টায় জাহাঙ্গীরনগর জেলা (প্রস্তাবিত) বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য জামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে এ মানববন্ধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বক্তারা এ সময় বলেন, সাভার ও ধামরাই ঢাকা জেলার দু’টি উপজেলা। এসব উপজেলার লোকজন চাকরির কোটা, ভর্তি কোটাসহ সব ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। আর সিঙ্গাইর মানিকগঞ্জের উপজেলা হলেও সেখানকার নাগরিকেরা সাভারের ওপর নির্ভরশীল। তাই সাভার, আশুলিয়া, ধামরাই ও সিঙ্গাইর উপজেলা নিয়ে নতুন একটি জেলা ঘোষণা জরুরি হয়ে পড়েছে। বক্তারা আরো বলেন, দেশ যেভাবে এগোচ্ছে, সে তুলনায় সাভার, আশুলিয়া, ধামরাই ও সিঙ্গাইর উপজেলা অনেক পিছিয়ে। রাজধানীর খুব কাছের এসব জনপদের মানুষ প্রায় সব ধরনের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। সাভার, ধামরাই ও সিঙ্গাইর উপজেলায় ৫টি সংসদীয় আসনের সমপরিমাণ ভোটার রয়েছে। নতুন জেলা হলে মানুষ সহজেই তাদের অধিকার আদায় করতে পারবে।

মতবিনিময় সভায় বলা হয়, ২০১১ সালের সরকারি হিসাব অনুযায়ী সাভার, ধামরাই ও সিঙ্গাইর উপজেলার আয়তন ৮০৬ বর্গকিলোমিটার, যা দেশের অনেক জেলার চেয়ে বড়। রাজধানীর কাছের জনপদ হয়েও সাভার, আশুলিয়া, ধামরাই ও সিঙ্গাইরের মানুষ চরম অবহেলা ও অব্যবস্থাপনার শিকার হচ্ছে। নতুন জেলা করা হলে এখানকার মানুষ আর অবহেলার শিকার হবে না।

বক্তারা অরো বলেন, প্রশাসন, বিচার, শিক্ষা, চাকরি, ডিসি ও এসপি অফিস, কোর্টসহ সব বিভাগীয় কার্যালয় রাজধানী ঢাকাকেন্দ্রিক হওয়ায় আমাদের এই তিন উপজেলা ও একটি থানার জনগণের যাতায়াতসহ অফিসিয়াল কাজকর্ম করতে বিভিন্ন সমস্যা হয়। সে জন্য সাভার, আশুলিয়া, ধামরাই ও মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলাকে একীভূত করে জাহাঙ্গীরনগর (প্রস্তাবিত) জেলার নাম ঘোষণা করার আহ্বান জানানো হয়।কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট আবদুল আওয়াল বলেন, আদালত ও জেলার কার্যক্রম রাজধানীকেন্দ্রিক হওয়ায় এসব এলাকার কয়েক হাজার মানুষকে প্রতিদিন রাজধানীতে যেতে হয়। এটি রাজধানীর যানজটকে আরো তীব্র করে তোলে।

এ সময় আরো বক্তব্য রাখেন কৃষিবিদ রফিকুল ইসলাম ঠাণ্ডু মোল্লা, জাহাঙ্গীরনগর জেলা (প্রস্তাবিত) বাস্তবায়ন কমিটি সাভার থানা শাখার আহ্বায়ক আলহাজ সিরাজুল ইসলাম ও সমাজসেবক সালাউদ্দিন খান নঈম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews