1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 8:08 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে সড়ক দুর্ঘটনায় শ্রমিক আহতের জেরে দুরপাল্লার বাসে আগুন

  • আপডেট টাইম : Wednesday, November 7, 2018
  • 284

বাংলা ফটো নিউজ : সাভারে সড়ক দুর্ঘটনায় শ্রমিক আহত হওয়ার জের ধরে একটি দুরপাল্লার বাস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এসময় আগুন আতঙ্কে গাড়ি থেকে তাড়াহুড়া করে নামতে গিয়ে আহত হয়েছে ওই বাসের অন্তত ১০ জন যাত্রী। মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের উলাইল বাসষ্ট্যান্ডে বাসে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উলাইল বাসষ্ট্যান্ড দিয়ে সন্ধ্যায় স্থানীয় কর্ণপাড়া এলাকার ডেনিটেক্স গার্মেন্টস এর শ্রমিক হীরা আক্তার (২৪) রাস্তাপারাপার হওয়ার সময় গাবতলী থেকে ছেড়ে আসা সুবর্ণ পরিবহনের একটি দুরপাল্লার যাত্রীবাহী বাস ওই শ্রমিককে চাপা দেয়। এসময় ওই শ্রমিকের দুই পা থেতলে যায় পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করে।

এদিকে ওই শ্রমিক সড়ক দুর্ঘটনায় মারা গেছে এমন অভিযোগে বিক্ষুব্ধ জনতা ওই গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এছাড়াও তারা একই সময় মহাসড়কে ইট পাটকেল নিক্ষেপ করে বেশ কয়েটি গাড়ির গ্লাসও ভাঙচুর করে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধাঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। এঘটনায় ঢাকা-আরিচা মহাসড়ক প্রায় এক ঘন্টা যানচলাচল বন্ধ থাকে। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে বিক্ষুব্ধ জনতাকে সড়িয়ে দিলে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।

এবিষয়ে সাভার মডেল থানার ওসি আব্দুল আউয়াল বলেন, মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতিও চলছে বলেও জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews