1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 27, 2026, 9:37 am
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

‘সবাই ঐক্যবদ্ধ থাকবেন, কারো সঙ্গে আপস করবেন না’

  • আপডেট টাইম : Wednesday, November 7, 2018
  • 392

বাংলা ফটো নিউজ : জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, আমরা ঐক্যবদ্ধ হয়েছি, ঐক্যবদ্ধ থাকবো। সমবেত হয়ে সিদ্ধান্ত নেবো অন্যায় থেকে দেশকে মুক্ত হতে হবে। আমাদের সবাইকে মিলে পাহাড়াদার হতে হবে। সুষ্ঠু ভোটের জন্য শপথ নিন। সবাই ঐক্যবদ্ধ থাকবেন কারো সঙ্গে আপস করবেন না।

মঙ্গলবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. কামাল হোসেন বলেন, আমি কোনো দলের সদস্য হিসেবে বলছি না। দেশের মালিক হিসেবে আপনারা দাঁড়িয়ে যান। যেভাবে মানুষকে বন্দি করা হচ্ছে এভাবে এটা করা যায় না। এসব অবৈধ, অপরাধ। এসব থেকে মানুষকে মুক্ত করতে হবে।

তিনি বলেন, সরকার বলেছিল ৫ জানুয়ারির পর আরেকটা নির্বাচন দিতে হবে। কিন্তু তারা দিলেন না। একবছর, দুইবছর করে পুরো ৫ বছর ক্ষমতায় থাকলেন। এই সরকারের কথায় এক পয়সাও দাম নেই। ৫ জানুয়ারের নির্বাচনের মাধ্যমে তা প্রমাণ হয়েছে।

তিনি আরো বলেন, দেশে গণতন্ত্রের কথা বলে ক্ষমতার অপপ্রয়োগ করেছেন। আমাদের বাঁচার উপায় হলো জনগণকে দাঁড়াতে হবে। বাস বন্ধ করে, ট্রেন বন্ধ করে জনগণকে ভোগান্তিতে ফেলে আন্দোলন করা যাবে না।

ড. কামাল হোসেন বলেন, আজ যেখানে সেখানে গ্রেপ্তার করা হচ্ছে। হয়রানি করা হচ্ছে। একটা নির্বাচিত সরকার যদি এটা করতো তবে মেনে নেওয়া যেতো কিন্তু একটা অনির্বাচিত সরকার কাউকে গ্রেপ্তার করতে পারে না। এর জবাব তাদের (সরকার) দিতে হবে।

তিনি বলেন, আপনার পায়ে হেঁটে এসে যেখাবে এখানে দাঁড়িয়েছেন সেভাবে জেলায় জেলায় দাঁড়াতে। আপনারা দেশের মালিক, আপনাদের দাঁড়াতেই হবে।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে প্রধান বক্তা ছিলেন জেএসডির সভাপতি আ স ম আবদুর রব।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews