1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 21, 2026, 9:07 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

ইরাকে দুই শতাধিক গণকবরের সন্ধান

  • আপডেট টাইম : Wednesday, November 7, 2018
  • 362

বাংলা ফটো নিউজ : ইরাকের যে জায়গাগুলো এক সময় ইসলামিক স্টেট গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল, সেই জায়গাগুলো থেকে হাজার হাজার মৃতদেহ-ভরা দু’শতাধিক গণকবর পাওয়া গেছে – বলছে জাতিসংঘ।

জেনেভায় জাতিসংঘ মানবাধিকার দফতর থেকে প্রকাশ করা এক রিপোর্টে বলা হয়, ইরাকের উত্তর ও পশ্চিমাঞ্চলে নিনেভেহ, কিরকুক, সালাহ আল-দীন, এবং আনবার প্রদেশগুলোয় এসব গণকবর পাওয়া গেছে।

রিপোর্টে বলা হয়, এসব গণকবরে পাওয়া মৃতদেহের সংখ্যা ১২ হাজার পর্যন্ত হতে পারে।

জাতিসংঘ বলছে, এসব গণকবরের ফরেনসিক পরীক্ষা করা দরকার, কারণ যে অপরাধ সংঘটিত হয়েছে, তা কতটা ব্যাপক তার প্রমাণ রয়েছে এসব গণকবরে।

তবে এই গণকবরগুলো পাওয়া গেছে এমন এলাকায় যা একসময় ছিল ইসলামিক স্টেটের দখলে।

মসুল শহরের বাইরের একটি গর্তে খুঁজে পাওয়া গেছে আট জনের দেহ। আর খাফসা শহরে একটি বিরাট একটা খাদে পাওয়া গেছে শত শত মানুষের দেহাবশেষ। অনেক মৃতদেহই সনাক্ত করা যায়নি।

নিহতদের মধ্যে নারী, শিশু, বৃদ্ধ, প্রতিবন্ধী থেকে শুরু করে ইরাকের সামরিক এবং পুলিশ বাহিনীর সদস্যরাও আছে।

জাতিসংঘের এর আগের আনুমানিক হিসেবে বলা হয়েছিল, ইরাকে ইসলামিক স্টেট জঙ্গী গোষ্ঠীর হাতে অন্তত ৩৩ হাজার মানুষ নিহত হয়েছে।

২০১৪ সাল থেকে তিন বছর ধরে এই গোষ্ঠীটি সিরিয়া এবং ইরাকের যে বিস্তীর্ণ অঞ্চল নিয়ন্ত্রণ করেছিল, সেখানে তারা বহু মানুষকে প্রকাশ্যে হত্যা করেছে। এর মধ্যে তাদের মতাদর্শের বিরোধী লোক থেকে শুরু করে, সরকারের সঙ্গে সম্পর্কিত লোকজন, ইয়াজিদি এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, সবাইকে টার্গেট করা হয়েছিল।

শত শত ইরাকি পরিবার এখনো তাদের নিখোঁজ স্বজনদের খুঁজে বেড়াচ্ছে।

জাতিসংঘের রিপোর্ট বলছে, এসব গণকবর আসলে বড় ধরনের অপরাধের এক গুরুত্বপূর্ণ প্রমাণ।

এটিকে জাতিসংঘ মানবতার বিরুদ্ধে অপরাধ এবং গণহত্যা বলে বর্ণনা করছে। জাতিসংঘ এই গণকবরগুলোর ফরেনসিক পরীক্ষা, সেখান থেকে দেহাবশেষ উদ্ধার এবং এবং তথ্যপ্রমাণ সংগ্রহের লক্ষ্যে আরও তহবিল বরাদ্দের আহ্বান জানিয়েছে।

একই সঙ্গে যেসব পরিবার তাদের স্বজনদের খুঁজে বেড়াচ্ছে তাদেরকেও সহায়তা দেয়ার কথা বলেছে।

গত বছর মার্কিন-নেতৃত্বাধীন বিমান হামলা, এবং ইরাকি সরকারি বাহিনী ও মিলিশিয়াদের মিলিত অভিযানে ইসলামিক স্টেট গোষ্ঠী পরাজিত হয়, তবে কিছু এলাকায় এখনো আইএসের তৎপরতা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews