1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 12:28 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

খালেদা জিয়ার কারা বন্দিত্বের ৯ মাস

  • আপডেট টাইম : Friday, November 9, 2018
  • 375

বাংলা ফটো নিউজ : বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারাগারে বন্দী জীবনের ৯ মাস পেরোলো আজ। পুরান ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি থেকে বন্দী রয়েছেন তিনি। তবে বন্দিদশার দীর্ঘ এ সময়ে শারীরিক অবস্থার ক্রমাবনতি হওয়ায় গত ৭ অক্টোবর তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসার জন্য ভর্তি করা হয়। তার বিরুদ্ধে মোট ৩৬টি মামলা। এসব মামলার বেশির ভাগই তিনি জামিন পান। বেগম জিয়ার বন্দিদশা ঘোচাতে বিএনপির আইনজীবীরা আদালতের বারান্দায় হন্যে হয়ে দৌড়াচ্ছেন। কিন্তু কোনো কিনারা খুঁজে পাচ্ছেন না। তবে আইনি লড়াইয়ের পাশাপাশি আন্দোলনের মাধ্যমেই তার মুক্তির পথ দেখছে বিএনপি। সর্বশেষ গত মঙ্গলবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের বিশাল জনসভায় বক্তারা খালেদা জিয়ার মুক্তির জন্য সরকারের মনোযোগ আকর্ষণ করেছেন; অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

খোঁজ নিয়ে জানা যায়, খালেদা জিয়া কবে মুক্তি পেতে পারেন তা সুনির্দিষ্টভাবে বলতে পারছেন না আইনজীবীরা। তবে আইনজীবী ও বিএনপির নেতাদের মতে, খালেদা জিয়ার মুক্তির বিষয়টি সরকারের ওপরই নির্ভর করছে। সরকারের শীর্ষ মহলের ইশারাতেই তিনি জামিনে মুক্তি পাচ্ছেন না।

এ ব্যাপারে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সম্পূর্ণ সরকারের ইচ্ছাতেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে কারাবন্দী। আসলে দেশের জনপ্রিয় নেত্রীকে রাষ্ট্রযন্ত্র ব্যবহারের মাধ্যমে আবারো ভোটারবিহীন একতরফা নির্বাচন করতেই সরকার বন্দী করেছে। ভেবেছে জাতীয়তাবাদী শক্তি তথা বিএনপিকে দুর্বল করা যাবে। কিন্তু তা কোনো দিন সম্ভব নয়। দীর্ঘ দিন বেগম জিয়াকে সুচিকিৎসা দেয়া হয়নি, যা অমানবিক ও মানবাধিকারের পরিপন্থী। আমরা বারবার বেসরকারি ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার দাবি জানিয়ে আসছি, তাও সরকার গ্রাহ্য করেনি। আমরা বিশ্বাস করি সব বাধা অতিক্রম করে দেশনেত্রী আমাদের মাঝে ফিরে আসবেন।

খোঁজ নিয়ে আরো জানা গেছে, দীর্ঘ প্রায় ১০ মাসেও দলের চেয়ারপারসন মুক্তি না পাওয়ায় আইনিপ্রক্রিয়ায় মুক্তির আশা অনেকটা ছেড়ে দিয়েছেন দলের নেতাকর্মীরা।

দলের সিনিয়র নেতা থেকে শুরু করে তৃণমূল নেতারাও এখন বলছেন, এ সরকার যত দিন মতায় আছে, তত দিন আইনিপ্রক্রিয়ায় খালেদা জিয়া মুক্ত হতে পারবেন না। তাকে মুক্ত করতে রাজপথে নামতে হবে। তাদের ভাষায়, যেহেতু রাজনৈতিক কারণে তিনি জেলে আছেন, তাই তাকে রাজনৈতিকভাবেই মুক্ত করতে হবে। কঠোর আন্দোলন করতে হবে। তা না হলে সোজা আঙুলে ঘি উঠবে না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews