বাংলা ফটো নিউজ : টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বাসচাপায় এক অটোরিকশা চালক ও দুই যাত্রী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে টাঙ্গাইলের হাতিয়া এলাকার ১১ নম্বর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালকের নাম সবুজ মিয়া।
জানা যায়, টাঙ্গাইলের হাতিয়া এলাকার ১১ নম্বর ব্রিজের পাশে ঘটা এই দুর্ঘটনায় অটোরিকশা চালক সবুজ মিয়া ঘটনাস্থলেই নিহত হয়। অটোরিকশায় থাকা গুরুতর আহত দুই যাত্রীকে হাসপাতালে নেয়ার পর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।
নিহত অটোচালক সবুজ মিয়া ভূয়াপুর উপজেলার সারপলশিয়া গ্রামের আক্তার আলীর ছেলে। নিহত অন্য দুইজন যাত্রীর পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
দুর্ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ওসি মোশারফ হোসেন। তিনি জানান, ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি বাস উপজেলার হাতিয়া এলাকার ১১ নম্বর ব্রিজের কাছে একটি অটোরিকশাকে চাপা দেয় । এতে অটোরিকশায়টি দুমড়েমুচড়ে গেলে ঘপনাস্থলেই একজন ও পরে হাসপাতালে দুইজনের মৃত্যু হয়।
Leave a Reply