1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 7:58 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আশুলিয়ায় চলন্ত বাস থেকে বাবাকে ফেলে দিয়ে মেয়েকে হত্যা

  • আপডেট টাইম : Saturday, November 10, 2018
  • 296

বাংলা ফটো নিউজ : আশুলিয়ায় একটি চলন্ত বাস থেকে বাবাকে ফেলে দিয়ে মেয়েকে হত্যা পর মহাসড়কের পাশে মরদেহ ফেলে রেখে পালিয়ে গেছেন চালক ও তার সহযোগীরা। শুক্রবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পুলিশ আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়কের মরাগাঙ্গ এলাকা থেকে মেয়েটির মরদেহ উদ্ধার করে।

নিহতের নাম জরিনা খাতুন (৪৫)। তিনি সিরাজগঞ্জের চৌহালী এলাকার আকবর আলী মণ্ডলের মেয়ে।

নিহতের পারিবারিক সূত্র ও পুলিশ জানায়, জরিনা তার বাবাকে নিয়ে শুক্রবার দুপুরে আশুলিয়ার গাজীরচট এলাকায় মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে সন্ধ্যা পৌনে ৬টার দিকে বাবাকে নিয়ে বাসে করে স্বামীর বাড়ি টাঙ্গাইলের উদ্দেশে রওনা দেন তিনি। বাসচালক, হেলপার ও সুপারভাইজারসহ কয়েকজনের সঙ্গে বাবা-মেয়ের বাকবিতণ্ডতা হয়। একপর্যায়ে বাসচালকের লোকজন তাদের দু’জনকেই মারধর করেন। পরে রাত ৮টার দিকে আশুলিয়া ব্রিজের নিচে আকবর আলীকে চলন্ত বাস থেকে ফেলে দেন চালকের লোকজন। আকবর আলী বিষয়টি পুলিশকে জানান এবং তার মেয়ের কি অবস্থা সে খবর নিতে অনুরোধ করেন। পরে টহল পুলিশের একটি দল খুঁজতে খুঁজতে পাশের মরাগাঙ্গ এলাকায় মহাসড়কের পাশে তার মেয়ের মরদেহ দেখতে পায়।

এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) জাবেদ মাসুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতের মেয়ের জামাই নুর ইসলাম বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের আটক করার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews